Terms & Conditions

নিয়মাবলী ও শর্তাবলী

চ্যানেল আই Spelling Star প্রতিযোগিতা ২০২৫

ধারা

যোগ্যতা

বাংলাদেশের যেকোনো বাংলা মাধ্যম সরকারি, বেসরকারি, কিন্ডারগার্টেন স্কুল ও মাদ্রাসার বর্তমান শিক্ষাবর্ষে অধ্যয়নরত ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

ধারা

রেজিস্ট্রেশন পদ্ধতি

www.shaheen.edu.bd ওয়েবসাইটে নির্ধারিত অনলাইন আবেদন ফর্ম পূরণের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

ধারা

রেজিস্ট্রেশন সময়

রেজিস্ট্রেশনের শেষ সময় ১৪ আগস্ট ২০২৬। প্রাথমিক বাছাই কেন্দ্রভিত্তিক ২১ আগস্ট ২০২৬। মূল পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ আগস্ট ২০২৬। অন্যান্য সময়সূচি পরবর্তীতে শাহীন শিক্ষা পরিবারের ওয়েবসাইট ও অফিসিয়াল Facebook Page-এর মাধ্যমে জানানো হবে।

ধারা

রেজিস্ট্রেশন ফি

রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না।

ধারা

খরচ ও সুবিধা

প্রতিযোগিতার কোনো পর্যায়ে অংশগ্রহণের বিপরীতে শিক্ষার্থী বা অভিভাবককে কোনো প্রকার TA/DA, যাতায়াত ভাতা, আবাসন ভাতা বা অন্য কোনো আর্থিক সুবিধা প্রদান করা হবে না।

ধারা

প্রয়োজনীয় তথ্য

রেজিস্ট্রেশনের সময় শিক্ষার্থীর জন্মসনদ, স্কুল আইডি/প্রতিষ্ঠানের পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং পিতা-মাতা বা অভিভাবকের মোবাইল নম্বর প্রদান বাধ্যতামূলক।

ধারা

পরীক্ষাকেন্দ্র

বাংলাদেশে নির্ধারিত ৩৫টি পরীক্ষাকেন্দ্রের (ভেন্যু) মধ্যে যে কেন্দ্রে শিক্ষার্থী পরীক্ষা দিতে ইচ্ছুক, রেজিস্ট্রেশনের সময় সেই কেন্দ্র নির্বাচন করতে হবে। একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না।

ধারা

পরীক্ষার পদ্ধতি

প্রতিযোগিতার পরীক্ষা প্রদান সফটওয়্যারভিত্তিক পদ্ধতিতে অ্যাপসের মাধ্যমে (মোবাইলের মাধ্যমে) গ্রহণ করা হবে। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পূর্বের টিউটোরিয়াল, নির্দেশিকা এবং একাধিক অনুশীলনী (Practice Test) প্রদান করা হবে।

ধারা

প্রশ্নপত্রের ধরন

সফটওয়্যারভিত্তিক পরীক্ষা গ্রহণে অনিবন্ধন কোনো কারিগরি ত্রুটিপূর্ণ দেখা দিলে আয়োজক কর্তৃপক্ষ লিখিত প্রশ্নপত্রভিত্তিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তবে সে বিষয়ে পূর্বেই প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।

ধারা ১০

ইন্টারনেট সংযোগ

অ্যাপসের মাধ্যমে অনলাইন পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় ইন্টারনেট সংযোগ ও মোবাইল ডাটা প্রতিযোগীকে নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে। সকল প্রতিযোগীকে তার নিজ মোবাইল ফোনে ইন্টারনেট ডাটা অবশ্যই কমপক্ষে ১ জিবি পর্যন্ত নিশ্চিত করতে হবে।

ধারা ১১

তথ্য যাচাই

বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ বা নির্বাচিত শিক্ষার্থীদের তথ্য ও কাগজপত্র পুনরায় যাচাই-বাছাই করা হবে। কোনো ভুল, গোপন বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।

ধারা ১২

কন্টেন্ট ও সম্প্রচার

প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে ছবি, ভিডিও, অডিও-ভিজ্যুয়াল কন্টেন্ট, সাক্ষাৎকার এবং অনুষ্ঠান ধারণ করা হবে। এসব উপকরণ টেলিভিশন, সংবাদমাধ্যম, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য প্রচারমাধ্যমে প্রচার ও সংরক্ষণের অধিকার আয়োজক কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ধারা ১৩

অভিভাবক সম্মতি

রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে অভিভাবক/আইনগত অভিভাবক স্বীকার করবেন যে তিনি প্রতিযোগিতার নিয়মাবলী পড়েছেন, বুঝেছেন এবং তার সন্তানকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি প্রদান করছেন।

ধারা ১৪

নির্বাচন প্রক্রিয়া

বিভাগীয় পর্যায়ের পর টেলিভিশন অডিশন রাউন্ডের জন্য নির্বাচিত ১০০ জন প্রতিযোগী নির্বাচন প্রক্রিয়ায় প্রতিটি পরীক্ষাকেন্দ্র (ভেন্যু) থেকে ন্যূনতম একজন প্রতিযোগীকে পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে। অতিরিক্ত প্রতিযোগী নির্বাচন সম্পূর্ণরূপে মেধা, ফলাফল এবং নির্ধারিত নির্বাচন পদ্ধতির ভিত্তিতে সম্পন্ন হবে।

ধারা ১৫

নির্বাচনে স্বচ্ছতা

নির্ধারিত সংখ্যক প্রতিযোগী নির্বাচনের ক্ষেত্রে আয়োজক কর্তৃপক্ষ সর্বোচ্চ নিরপেক্ষতা, স্বচ্ছতা ও মেধাভিত্তিক মূল্যায়ন নিশ্চিত করবে।

ধারা ১৬

সময়সূচি প্রকাশ

প্রতিযোগিতার সময়সূচি, ফলাফল, নির্দেশনা ও সর্বশেষ তথ্য শাহীন শিক্ষা পরিবারের অফিসিয়াল ওয়েবসাইট (www.shaheen.edu.bd) এবং অফিসিয়াল Facebook Page "Shaheen Education Family"-এর মাধ্যমে প্রকাশ করা হবে।

ধারা ১৭

অংশগ্রহণ বাতিল

অসদুপায় অবলম্বন, নিয়ম লঙ্ঘন, অশোভন আচরণ অথবা প্রতিযোগিতার পরিবেশ বিঘ্নিত করার যেকোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে অংশগ্রহণ বাতিল করা হতে পারে।

ধারা ১৮

চূড়ান্ত সিদ্ধান্ত

প্রতিযোগিতা, ফলাফল, নির্বাচন, যোগ্যতা যাচাই এবং নিয়মাবলি সংক্রান্ত সকল বিষয়ে আয়োজক কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রয়োজনে আয়োজক কর্তৃপক্ষ যেকোনো সময় নিয়মাবলি সংশোধন, সংযোজন বা পরিমার্জনের অধিকার সংরক্ষণ করে।

গুরুত্বপূর্ণ নোট

রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে আপনি উপরোক্ত সকল নিয়মাবলী ও শর্তাবলী মেনে চলতে সম্মত হচ্ছেন। কোনো ধরনের ভুল তথ্য প্রদান করলে রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে।